দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে—এই
কথাটা আমরা প্রায়ই শুনি। কিন্তু সত্যিই কি দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলায়?
মানস রায়ের লেখা বই দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে ঠিক এই প্রশ্নটাই সামনে আনে। বইটি কোনো তাত্ত্বিক আলোচনা নয়।
এখানে আছে বাস্তব জীবন থেকে উঠে আসা ভাবনা,
যেগুলো
পাঠককে নিজের দিকে তাকাতে বাধ্য করে।
একই ঘটনা কীভাবে আলাদা মানুষের জীবনে আলাদা প্রভাব ফেলে—তার মূল কারণ
দৃষ্টিভঙ্গি। এই বই সেই দৃষ্টিভঙ্গির কথাই বলে, সহজ ভাষায়, ধীরে ধীরে।
যাঁরা জীবনকে নতুন করে ভাবতে চান,
যাঁরা
প্রতিদিনের অভ্যাস আর চিন্তার মধ্যে অর্থ খুঁজছেন—এই বই তাঁদের জন্য।
📘 বইয়ের নাম: দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে
✍️
লেখক:
মানস কুমার রায়
📍 প্রকাশ: কলকাতা বইমেলা ২০২৬
📍 প্রকাশক- শিক্ষাতীর্থ। কলকাতা
